বাণী চিরন্তনী
  • লেখক তালিকা
  • বিভাগ
  • জনপ্রিয় বাণী
  • সর্বশেষ সংযোজিত
  • যোগাযোগ করুন

বাণী চিরন্তণীঃ বাণী তালিকা প্রেমিকা

সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম দুঃখ উপদেশ দর্শন অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র মায়া প্রেরণা তুমি অনুভূতি

পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভাষা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম উপদেশ অনুভব অনুভুতি মোহ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রণয় মায়া প্রেরণা তুমি অনুভূতি

বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা আনন্দ প্রেমিক জীবন মন আশা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা অনুভূতি প্রেতাত্মা

প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র মায়া প্রেরণা তুমি অনুভূতি

অভিমানী প্রেমিকা ভুলে যায় যে প্রেমিকেরও অভিমান হতে পারে

- সংগৃহীত
সংগৃহীত
প্রেম ভালোবাসা প্রেমিক প্রেমিকা

সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালবাসার স্বাদ থাকেনা - তরকারীতে লঙ্কামরিচের মত

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম উপদেশ অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রণয় মায়া প্রেরণা তুমি অনুভূতি

তুমিই শুধু ভালোবাসা রাখতে গিয়ে ছড়িয়ে ফেললে চতুর্দিকে অসাবধানে ভালোবাসা ছড়িয়ে ফেললে চতুর্দিকে…

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসা ভালোবাসা দিবস প্রেমিকা

দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীলপদ্ম! তবুও কথা রাখেনি বরুনা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে-কোনো নারী!

- সুনীল গঙ্গোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
প্রেম ভালোবাসা ভালোবাসা দিবস প্রেমিকা

আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই বলে দেব স্ট্রেটকাটঃ ‘ভালোবাসি’। এরকম সত্য-ভাষণে যদি কেঁপে ওঠে, অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়, আমি নখাগ্রে দেখাবো প্রেম, ভালোবাসা, বক্ষ চিরে তোমার প্রতিমা। দেয়ালে টাঙ্গানো কোন প্রথাসিদ্ধ দেবীচিত্র নয়, রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাচে দেখবে নিজের মুখে ভালোবাসা ছায়া ফেলিয়াছে

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম ভালোবাসা ভালোবাসা দিবস প্রেমিকা

এরকম উন্মোচনে যদি তুমি আনুরাগে মুর্ছা যেতে চাও মূর্ছা যাবে,জাগাবো না,নিজের শরীর দিয়ে কফিন বানাবো

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম ভালোবাসা ভালোবাসা দিবস প্রেমিকা

যে রাত ‘পাশাপশি বসিবার বনলতা সেন’ সে রাত আমার নয়, সে রাত অন্য কারো

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেমিকা

প্রনয়ীর প্রথম পরশ ছুঁয়ে দ্বিধাগ্রস্ত চুপিচুপি চোখের উপকূলে জোয়ারের মতো স্বপ্নালু হেঁটে আসা যে রাত আচ্ছন্ন আকাশের নিচে সে রাত আমার নয়, সে রাত অন্য কারো

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম প্রেমিকা

তোমার হাতে দিয়েছিলাম অথৈ সম্ভাবনা তুমি কি আর অসাধারণ? তোমার যে যন্ত্রনা খুব মামুলী, বেশ করেছো চতুর সুদর্শনা আমার সাথে চুকিয়ে ফেলে চিকন বিড়ম্বনা

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
প্রেম ভালোবাসি ভালোবাসা দিবস প্রেমিকা

কোনদিন, আচমকা একদিন ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে, "চলো", যেদিকে দু'চোখ যায় চলে যাই, যাবে?

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

তবু তুমিও বলতে পারছো না - না, নেই, কোথাও নেই, আমার কোথাও আজ তার ছায়া নেই, সে নেই কোথাও- বৃষ্টির জলের দাগ মুছে গেছে একদিন সকালের রোদে

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসা ভালোবাসা দিবস প্রেমিকা

তবু তুমি বলছো না - সে তোমার কেউ নয়, প্রজাপতি, অথবা পাখি সে, দুদন্ড জড়িয়ে গেছে জীবনের ডালে। তোমার শাখায় বোসে দেখেছে সে অন্য ফুল, উজ্জ্বল অধিক, প্রজাপতি উড়ে যাবে বিচিত্র বিভিন্ন ফুলে সে তো স্বাভাবিক

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসা ভালোবাসা দিবস প্রেমিকা

আমার কিছু কথা ছিলো কিছু দুঃখ ছিলো আমার কিছু তুমি ছিলো তোমার কাছে

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম দুঃখ ভালোবাসা ভালোবাসা দিবস প্রেমিকা

তোমার দুচোখে এক অস্পষ্ট স্বপ্নের ছায়া, তুমি ভেসে যাও, ভেসে ভেসে চিনে নাও দূরবর্তী কূলের ঠিকানা, অথবা নিজের মুখ দ্যাখো তুমি নিসর্গে, নির্জন আয়নায়

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র একাকিত্ব তুমি

বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই; ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও চায় না কেউ পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?

- মহাদেব সাহা
মহাদেব সাহা
দুঃখ কষ্ট মন বিরহ প্রেমিকা বেদনা একাকিত্ব বিষাদ

টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত ডাকতে ডাকতে একশেষ; কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকায় না এই হিমঘরে ভাঙ্গা চেয়ারে একা বসে আছি। এ কী শাস্তি তুমি আমাকে দিচ্ছো ঈশর, এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা

- মহাদেব সাহা
মহাদেব সাহা
কবিতা দর্শন কষ্ট জীবন মন শাস্তি বিরহ প্রেমিকা বেদনা একাকিত্ব বিষাদ

তবু মানুষ বেঁচে থাকতে চায়, আমি বেঁচে থাকতে চাই আমি ভালোবাসতে চাই, পাগলের মতো ভালোবাসতে চাই - এই কি আমার অপরাধ !

- মহাদেব সাহা
মহাদেব সাহা
প্রেম অপেক্ষা ভালোবাসি ভালোবাসা প্রেমিক অপরাধ ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

আজ বিষাদ ছুঁয়েছে বুক, বিষাদ ছুঁয়েছে বুক মন ভালো নেই, মন ভালো নেই; তোমার আসার কথা ছিলো, তোমার যাওয়ার কথা ছিলো - আসা-যাওয়ার পথের ধারে ফুল ফোটানোর কথা ছিলো সেসব কিছুই হলো না, কিছুই হলো না; আমার ভেতরে শুধু এক কোটি বছর ধরে অশ্রুপাত শুধু হাহাকার শুধু শূন্যতা, শূন্যতা

- মহাদেব সাহা
মহাদেব সাহা
কবিতা দর্শন কষ্ট ভালোবাসি ভালোবাসা জীবন মন অশ্রু ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র একাকিত্ব

তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে দুই চোখ অন্ধ হয়ে গেলো, সব নদীপথ বন্ধ হলো, তোমার সময় হলো না - আজ সারাদিন বিষাদপর্ব,সারাদিন তুষারপাত... মন ভালো নেই, মন ভালো নেই

- মহাদেব সাহা
মহাদেব সাহা
প্রেম কষ্ট ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি

চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম দুঃখ কষ্ট ভালোবাসি ভালোবাসা রাত প্রেমিকা একাকিত্ব তুমি

ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিঢ় চলা, মরমের মূল পথ ধরে।

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র আবেগ প্রেরণা উৎকর্ষতা

পুষে রাখে যেমন কুসুম, খোলসের আবরণে মুক্তোর ঘুম। তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে।

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি অনুরাগ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র আবেগ প্রেরণা

দিয়ো তোমার মালাখানি, বাউলের এই মনটারে

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি অনুরাগ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

হাসো ঐ বোকা ছেলেটিকে নিয়ে যে তোমাকে ভালবেসে অসহায়

- পাবলো নেরুদা
পাবলো নেরুদা
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

আমি যার শিয়রে রোদ্দুর এনে দেবো বলে কথা দিয়েছিলাম সে আঁধার ভালোবেসে রাত্রি হয়েছে । এখন তার কৃষ্ণ পক্ষে ইচ্ছের মেঘ জোনাকির আলোতে স্নান করে, অথচ আমি তাকে তাজা রোদ্দুর দিতে চেয়েছিলাম

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস রাত প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

এইভাবে এই শূন্য করতলে আমি কি তোমায় লিখেছিলাম তোমার একান্ত নাম ভালোবাসা, কুয়াশার বিনিদ্র শিশির!

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি

তোমাকে অনুবাদ করেছি স্বপ্নে। তোমাকে অনুবাদ করেছি তৃষ্ণায়। তোমাকে অনুবাদ করেছি উদাসিনতায়।

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি

কতোখানি ডাক শুনে ছুটে যায় এই মুগ্ধ মানুষ অভ্যন্তরে কতোখানি উৎসবে সব পথ ভেঙে একখানা পথ শুধু একখানা ঘর জেগে ওঠে মর্মের মর্মস্থলে

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম প্রকৃতি প্রকৃতিপ্রেম মানুষ মোহ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র মায়া প্রেরণা তুমি

তোমাকে প্রতিদিন লেখার মতো অনেক রকম খবর আছে

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র মায়া প্রেরণা তুমি

তাবিজ! এ কেমন তাবিজ করেছো সোনা, ব্যথাও কমে না, বিষও নামে না!

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র তুমি

এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া

- আবুল হাসান
আবুল হাসান
প্রেম ভালোবাসা প্রেমিক প্রেমিকা ভ্রমণ

তোমার আগে যদি আমার মৃত্যু হয় অথবা আমার আগে তোমার দেহান্তর, তবু যেন আমরা বেদনার সীমানা না বাড়াই কারণ বেঁচে থাকার মতো বিপুল আর তো কিছু নেই।

- পাবলো নেরুদা
পাবলো নেরুদা
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

নারীর হৃদয় সাপের, বুদ্ধি গাধার, রূপটা দেবীর, চোখটা ধাঁধার

- প্রবাদ
প্রবাদ
নারী মন প্রেমিকা রূপবতী

যেখানে তোমার চোখ খুনি আমি খুন হই প্রতিদিন

- শিরোনামহীন
শিরোনামহীন
প্রেম মানুষ অনন্ত অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র মায়া অনুভূতি অস্তিত্ব

রাত্রিভর স্বপ্ন দেখে ভোরসকালে ক্লান্ত। যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো!

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক স্বপ্ন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি

তুমি লহ নাই ভালোবাসিবার দায়, দু'হাতে শুধুই কুড়িয়েছো ঝরা ফুল । কৃষ্ণচূড়ার তলে,আমি বসে একা বুনিয়াছি প্রেম ঘৃণা বুনিবার ছলে ।

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি

একটা সারাদিন কিছুই করবনা আমরা, না কিছুই না। হয়তো সারাটাদিন আমরা পাশাপাশি বসে থাকব,অনন্তকালের মতো ।

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি

হয়তো আবার একাও থাকবো, কিন্তু সত্যি বলছি একটা সম্পূর্ণ দিন আমরা কিছুই করবনা।।এই হেমন্তে যে নদী মৃত্যুর প্রস্তুতি নেবে আগামী শীতের,তার মতো আমরাও প্রস্তুত হবো আমাদের একটা সারাদিনের জন্নে,এই হেমন্তে।

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম অনুরাগ ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রণয় একাকিত্ব প্রেরণা তুমি

আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়, দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশার কবেকার পাড়াগার মেয়েদের মতো যেন হায় তারা সব আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্দুল জোনাকিতে ভরে, গেছে; যে মাঠে ফসল নাই তাহার শিয়রে চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম দেশপ্রেম প্রকৃতি প্রকৃতিপ্রেম অনুরাগ ভালোবাসি ভালোবাসা প্রেমিক দেশ প্রত্যাশা ভালোবাসা দিবস প্রেমিকা প্রথা প্রাপ্তি প্রেমপত্র দেশবাসী প্রেরণা

আমরা বেসেছি যারা অন্ধকারে দীর্ঘ শীতরাত্রিটিরে ভালো, খড়ের চালের পরে শুনিয়াছি মুগ্ধ রাতে ডানার সঞ্চার; পুরোনা পেঁচার ঘ্রাণ — অন্ধকারে আবার সে কোথায় হারালো! বুঝেছি শীতের রাত অপরূপ — মাঠে মাঠে ডানা ভাসাবার গভীর আহ্লাদে ভরা; অশত্থের ডালে ডালে ডাকিয়াছে বক; আমরা বুঝেছি যারা জীবনের এই সব নিভৃত কুহক

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম দেশপ্রেম প্রকৃতি প্রকৃতিপ্রেম অনুরাগ ভালোবাসি ভালোবাসা প্রেমিক দেশ ভাষা প্রত্যাশা ভালোবাসা দিবস প্রেমিকা প্রাপ্তি প্রেমপত্র প্রেরণা

আমরা দেখেছি যারা বুনো হাঁস শিকারীর গুলির আঘাত এড়ায়ে উড়িয়া যায় দিগন্তের নম্‌্র নীল জোছনার ভিতরে, আমরা রেখেছি যারা ভালোবেসে ধানের গুচ্ছের পরে হাত, সন্ধ্যার কাকের মতো আকাঙক্ষায় আমরা ফিরেছি যারা ঘরে; শিশুর মুখের গন্ধ, ঘাস, রোদ, মাছরাঙা, নক্ষত্র, আকাশ আমরা পেয়েছি যারা ঘুরে — ফিরে ইহাদের চিহ্ন বারোমাস

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম দেশপ্রেম প্রকৃতি প্রকৃতিপ্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক দেশ ভাষা প্রত্যাশা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হয়েছে হলুদ হিজলের জানালায় আলো আর বুলবুলি করিয়াছে খেলা, ইঁদুর শীতের রাতে রেশমের মতো রোমে মাখিয়াছে খুদ, চালের ধূসর গন্ধে তরঙ্গেরা রূপ হয়ে ঝরেছে দু — বেলা নির্জন মাছের চোখে — পুকুরের পাড়ে হাঁস সন্ধ্যার আঁধারে পেয়েছে ঘুমের ঘ্রাণ — মেয়েলি হাতের স্পর্শ লয়ে গেছে তারে

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম দেশপ্রেম প্রকৃতি প্রকৃতিপ্রেম অনুরাগ ভালোবাসি ভালোবাসা প্রেমিক দেশ প্রত্যাশা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র সন্ধ্যা প্রেরণা

মিনারের মতো মেঘ সোনালি চিলেরে তার জানালায় ডাকে, বেতের লতার নিচে চড়য়ের ডিম যেন শক্ত হয়ে আছে, নমর জলের গন্ধ দিয়ে নদী বারবার তীরটিরে মাখে, খড়ের চালের ছায়া গাঢ় রাতে জোছনার উঠানে পড়িয়াছে; বাতাসে ঝিঁঝির গন্ধ — বৈশাখের প্রান্তরের সবুজ বাতাসে; নীলাভ নোনার বুকে ঘর রস গাঢ় আকাঙক্ষায় নেমে আসে

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম দেশপ্রেম প্রকৃতি প্রকৃতিপ্রেম প্রভেদ ভালোবাসি ভালোবাসা প্রেমিক দেশ ভাষা প্রত্যাশা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র দেশবাসী সন্ধ্যা প্রেরণা

আমরা দেখেছি যারা নিবিড় বটের নিচে লাল লাল ফল পড়ে আছে; নির্জন মাঠের ভিড় মুখ দেখে নদীর ভিতরে; যত নীল আকাশেরা রয়ে গেছে খুঁজে ফেরে আরো নীল আকাশের তল; পথে পথে দেখিয়াছি মৃদু চোখ ছায়া ফেলে পৃথিবীর পরে আমরা দেখেছি যারা শুপুরির সারি বেয়ে সন্ধ্যা আসে রোজ, প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মতো সবুজ সহজ

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম দেশপ্রেম প্রকৃতি প্রকৃতিপ্রেম প্রভেদ ভালোবাসি ভালোবাসা প্রেমিক দেশ ভাষা প্রত্যাশা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র দেশবাসী সন্ধ্যা প্রেরণা

আমরা বুঝেছি যারা বহু দিন মাস ঋতু শেষ হলে পর পৃথিবীর সেই কন্যা কাছে এসে অন্ধকারে নদীদের কথা কয়ে গেছে আমরা বুঝেছি যারা পথ ঘাট মাঠের ভিতর আরো এক আলো আছে: দেহে তার বিকাল বেলার ধুসরতা: চোখের — দেখার হাত ছেড়ে দিয়ে সেই আলো হয়ে আছে স্থির; পৃথিবীর কঙ্কাবতী ভেসে গিয়ে সেইখানে পায় ম্লান ধূপের শরীর

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম দেশপ্রেম প্রকৃতি প্রকৃতিপ্রেম অনুরাগ ভালোবাসি ভালোবাসা প্রেমিক দেশ ভাষা প্রত্যাশা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র দেশবাসী সন্ধ্যা প্রেরণা

আমরা মৃত্যুর আগে কী বুঝিতে চাই আর? জানি না কি আহা, সব রাঙা কামনার শিয়রে যে দেয়ালের মতো এসে জাগে ধূসর মৃত্যুর মুখ — একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল — সোনা ছিল যাহা নিরুত্তর শান্তি পায় — যেন কোন্‌ মায়াবীর প্রয়োজনে লাগে। কী বুঝিতে চাই আর? রৌদ্র নিভে গেলে পাখিপাখলির ডাক শুনি নি কি? প্রান্তরের কুয়াশায় দেখি নি কি উড়ে গেছে কাক

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম দেশপ্রেম প্রকৃতি প্রকৃতিপ্রেম অনুরাগ ভালোবাসি ভালোবাসা প্রেমিক দেশ ভাষা প্রত্যাশা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র দেশবাসী সন্ধ্যা প্রেরণা

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে বুঝবে সেদিন বুঝবে।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম উপদেশ কষ্ট ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র একাকিত্ব প্রেরণা

ছবি আমার বুকে বেধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাশ চিরি সেদিন আমায় খুজবে বুঝবে সেদিন বুঝবে।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম কষ্ট ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র একাকিত্ব প্রেরণা

স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-বুক ছমকে- জাগবে হঠাৎ ছমকে, ভাববে বুঝি আমিই এসে বসনু বুকের কোলটি ঘেষে ধরতে গিয়ে দেখবে যখন শুন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুজবে- বুঝবে সেদিন বুঝবে

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম উপদেশ কষ্ট ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি

গাইতে গিয়ে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না বলবে সবাই- সেই যে পথিক তার শোনানো গান না?- আসবে ভেঙ্গে কান্না, পড়বে মন আমার সোহাগ কন্ঠে তোমার কাদবে বেহাগ পড়বে মনে আমার ফাকি অশ্রুহারা কঠিন আখি ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম উপদেশ কষ্ট ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র একাকিত্ব প্রেরণা

আবার যেদিন শিউলী ফুলে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাথতে মালা, কাপবে তোমারকঙ্কণ কাদবে কুটির অঙ্গন, শিউলী ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাদি বুকের জ্বালা করবে মালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে বুঝবে সেদিন বুঝবে।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম উপদেশ কষ্ট ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

আসবে আবার আশিন হাওয়া, শিশির ছেচা রাত্রি থাকবে সবাই- থাকবে না এই মরন পথের যাত্রীই আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু সুজন থাকবে রাত বাহুর বাধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে ও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম উপদেশ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভাষা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র একাকিত্ব প্রেরণা

আসবে তোমার শীতের রাতি, আসবে নাকো আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যে জন পার্শ্বে আসবে নাকো আর সে, পড়বে মন মোর বাহুতে মাথা থুয়ে যেদিন শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি নিত বিছানায় কাটা হয়ে ফুটবে- বুঝবে সেদিন বুঝবে।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম উপদেশ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

আবার গাঙ্গে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে সেই তরীতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরী রঙ্গে, পড়বে মনে সে কোন রাতে এক তরীতে ছিলে সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরী ছুটবে- বুঝবে সেদিন বুঝবে।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম উপদেশ কষ্ট ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মত কেদে কেদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ, বন্ধু তোমার হানবে হেলা ভাঙ্গবে তোমার সুখের খেলা দীর্ঘ লো কাটবে না আর বইতে প্রাণ শ্রান্ত এ ভার সরন মনে যুঝবে বুঝবে সেদিন বুঝবে।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম উপদেশ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র একাকিত্ব প্রেরণা

ফুটবে আবার দোলন চাপা, চৈতি রাতের চাদনী আকাশ ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাদনি চৈতি রাতের চাদনী ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হে-মোর সোহাগ ভীতু চাইবে কেদে নীল নভোগায় আমার মত চোখ ভরে চায় যে তারা, তায় খুজবে বুঝবে সেদিন বুঝবে।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম উপদেশ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভাষা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র একাকিত্ব প্রেরণা

আসবে ঝড়ি, নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাপবে কুটির সেদিন ত্রাসে, জাগবে বুকেক্রন্দন টুটবে যবে বন্ধন, পড়বে মনে নেই সে সাথে বাধতে বুকে দুঃখ রাতে- আপনি গালে যাচবে চুমা চাইবে আদর মাগবে ছোওয়া আপনি যেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম উপদেশ কষ্ট ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

আমার বুকের যে কাটা ঘা, তোমায় ব্যাথা হানত সেই আঘাতই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসব তখন পান্থ, হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে-কেদে চাপবে বুকে বাহুয় বেধে চরন চুমে পূজবে বুঝবে সেদিন বুঝবে।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম উপদেশ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র একাকিত্ব প্রেরণা

পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত । এ কথা যদি সে জানতো ? আমিও দিই না জানতে, কবির প্রেম তো এরকমই হয় - পান্তা ফুরায় নুন আনতে । হে চির-অধরা আমার, তুমি তো সেকথা জানতে ।

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম অনুভব অনুভুতি অনুরাগ ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রণয় আবেগ প্রেরণা তুমি অনুভূতি

উচিত ছিলো তোমার বাড়ি এক্কেবারে আমার বাড়ির পাশেই হওয়া । জানলা খুলে চোখ দুটোকে মেলে দিলেই দেখতে পাবো টুকিটাকি জিনিশপত্র শোবার ঘরে অলস চুলে বোলাচ্ছ সেই স্নিগ্ধ লাজুক আঙুলগুলো । উচিত ছিলো জানলা খুললে তোমার আমার দেখতে পাওয়া সারাটি ক্ষন ।

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

উচিত ছিলো । উচিত ছিলো রাত্রিবেলা হাসনুহানার শাড়ির মতো তোমার চুলের গন্ধচূর্ন আবেশ আবেশ ভেসে আসা, উচিত ছিলো তোমার গাওয়া আনমনা গান অসংলগ্ন একটু আধটু শুনতে পাওয়া সম্পূর্ন অলক্ষিতে । উচিত ছিলো তোমার বাড়ি এক্কেবারে আমার বাড়ির পাশেই হওয়া ।

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভাষা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

উচিত ছিলো শোবার ঘরে শাড়ির বাঁধন খুলতে গিয়ে আমায় দেখে মুখ লুকানো লজ্জারাঙা স্নিগ্ধ হাসা আঁচল তলে । কিন্তু কপাল তোমার বাড়ি এখান থেকে সেই কতদূর, পুরোপুরি বিশটি মিনিট খরচ কোরে পৌঁছতে হয় এবং যেটা বলতে বাধে তোমার কাছে যেতে হলেই এই বাজারে পুরোপুরি পাঁচটি টাকা!

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

তুমি জানো না__আমি তো জানি, কতোটা গ্লানিতে এতো কথা নিয়ে এতো গান, এতো হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম উপদেশ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা হৃদয় প্রেমপত্র প্রণয় উদাসীনতা একাকিত্ব প্রেরণা তুমি প্রেতাত্মা

বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন, এইতো মাধুরী, এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত! তুমি জানো নাই__আমি তো জানি। মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে, মাংশের ঘরে আগুন পুষেছে, যারা কোনোদিন আকাশ চায়নি নীলিমা চেয়েছে শুধু, করতলে তারা ধ’রে আছে আজ বিশ্বাসী হাতিয়ার।

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম উপদেশ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন বিশ্বাস ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রণয় একাকিত্ব প্রেরণা তুমি প্রেতাত্মা

বৈশাখি মেঘ ঢেকেছে আকাশ, পালকের পাখি নীড়ে ফিরে যায় ভাষাহীন এই নির্বাক চোখ আর কতোদিন? নীল অভিমান পুড়ে একা আর কতোটা জীবন? কতোটা জীবন!!

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম উপদেশ অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস বৈশাখ প্রেমিকা প্রেমপত্র প্রণয় প্রেরণা পহেলা বৈশাখ অনুভূতি

অতোটা হৃদয় প্রয়োজন নেই, কিছুটা শরীর কিছুটা মাংস মাধবীও চাই। এতোটা গ্রহণ এতো প্রশংসা প্রয়োজন নেই কিছুটা আঘাত অবহেলা চাই প্রত্যাখান। সাহস আমাকে প্ররোচনা দেয় জীবন কিছুটা যাতনা শেখায়, ক্ষুধা ও খরার এই অবেলায় অতোটা ফুলের প্রয়োজন নেই।

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম উপদেশ মানুষ ভালোবাসি ভালোবাসা আনন্দ প্রেমিক মন আশা ভালোবাসা দিবস মানবতা প্রেমিকা আত্মা প্রেমপত্র শরীর প্রেরণা

দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি, কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত?

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভাষা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা অনুভূতি

সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু- না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি, যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে উড়াই নিজেকে আকাশের পাশাপাশি।

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

সহজে যদিও ভালোবেসে ফেলি সহজে থাকি না কাছে, পাছে বাঁধা পড়ে যাই। বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে, আমি শুধু যাই দূরে।

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

আমি দূরে যাই- স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা-চন্দন চুয়া, সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনোজলে...

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

চোখ কি জানে না আঁখিতে কতোটুকু মেঘ জ'মে আছে? কতোটুকু বর্ষার পূর্বাভাস আছে, কতোখানি বর্ষা না-হওয়া গভীর স্তব্ধতা।

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র চোখ প্রেরণা অনুভূতি প্রেতাত্মা

থাকুক তোমার একটু স্মৃতি থাকুক একলা থাকার খুব দুপুরে একটি ঘুঘু ডাকুক

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা আনন্দ প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

দিচ্ছো ভীষণ যন্ত্রণা বুঝতে কেন পাছো না ছাই মানুষ আমি, যন্ত্র না!

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

চোখ কেড়েছে চোখ উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা আনন্দ প্রেমিক ভাষা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

আত্মগত আমি আবার নিজের কাছে প্রশ্ন করি নিঃশব্দের এমন রাতে বুকের মাঝে শব্দ কেন?

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভাষা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র একাকিত্ব প্রেরণা প্রেতাত্মা

ডাকছে কৃষ্ণপক্ষের রাত- ঘুমিয়ে পড়লে নাকি? লুট হয়ে গেল ইতিহাস, স্মৃতি, পতাকা কৃষ্ণচুড়া- চেতনায় জ্বলে বৈরী আগুন- ঘুমিয়ে পড়লে নাকি?

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম উপদেশ ইতিহাস ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস রাত প্রেমিকা প্রেমপত্র আক্ষেপ প্রেরণা স্মৃতি প্রেতাত্মা

শেষমেশ যে যার সন্ধার কাছে ফিরে যায়, যে যার অন্ধকারের কাছে । জীবন যাপন ঘিরে আছে এক বর্নময় খাঁচা, সোনালী স্বাধীনতার ডানা বেঁধে রাখে রঙিন শিকল- শেষমেশ যে যার ক্ষত ও পচনের কাছে ফিরে যায়, যে যার ধংশস্তুপের কাছে

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা প্রেতাত্মা

কাপড়ে যেমন রোদের গন্ধ তেমনি আমারো শরীরে কিছুটা লেগে আছে প্রিয় আগুনের ঘ্রান বেদনার সুখে

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভাষা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা প্রেতাত্মা

সুখ কি এমন! সূর্যের মতো গভীর মর্মে প্রজ্জ্বলন্ত অন্তবিহীন লেলিহান স্মৃতি! সুখ কি এমন একা একা জাগা রাত্রির ছায়া লোনা সাগরের স্বপ্নে মগ্ন নগ্ন হৃদয়ে প্রমত্ত জল আরেক সাগর!

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা প্রেতাত্মা

সুখ কি এমন রোগে অনাহারে পিষ্ট পচন সভ্য পশুর হীন শীৎকার, শুধু চিৎকার শুধু প্রতারনা মিথ্যে মুখোশ, শুধু অপচয়ে আত্মবিনাশ আর কিছু নয়

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম সুখ ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র সুসময় প্রেরণা

নশ্বর প্রান শস্যের আয়ু করতলে এঁকে দ্যাখে চারিদিকে শীত ঝরে যায় পাতার মতোন, পড়ে থাকে খড় শুকনো নাড়ার হলুদাভ মাটি মাতাল বাতাস ডেকে নেয় সাথে উদাসী পথের ভাসমান ধুলো ঝরা ভালোবাসা

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

জানি না কখন এইসব স্মৃতি, এসব দৃশ্য ছায়ার মতোন বেঁধেছি শরীরে বকুলের লাশ! জেগে দেখি চাঁদ ক্লান্ত দুচোখে মাখে রাত্রির গোপন কাজল কুয়াশার জল

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

মাখে আকাশের গভীর শান্তি, আমি বসে থাকি প্রিয় আগুনের বেদনার ঘ্রানে প্রতীক্ষমান মহুয়া-মুগ্ধ মাটি

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

একটি মানুষ খুন কোরে এই তো এলাম আমি প্রার্থনা ঘরে, দ্যাখো শরীরে আমার কি মধুর আতরের ঘ্রান কি মোহন স্বর্গীয় শোভা সারা অবয়ব জুড়ে, আহা, ঈশ্বরই সব মংগল করেন

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম উপদেশ অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রাপ্তি প্রেমপত্র শরীর প্রেরণা অনুভূতি

আমারও ইচ্ছে করে টুকরো টুকরো কোরে কেটে ফেলি তোমার শরীর

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা প্রেতাত্মা

তুমি রেশমী হাতে বুলোতে পরশ রাত্রি নিশ্চুপ হেঁটে যেতো শরীর বেয়ে

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি প্রেতাত্মা

ইচ্ছে ছিলো বিরহের সাথে একরাত কাটাবো নিদ্রায়, যার কাছে ঋনী হয়ে শিখেছি নির্ঘুম রাতের সুখ তার সাথেই একরাত পাশাপাশি কাটাবো গভীর ঘুমে

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা প্রেতাত্মা

মেঘের মেয়ে অতো কাছে এসোনা কোন দিন দিব্যি দিলাম মেঘের বাড়ীর, আকাশ কিংবা আলোর সারির

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা প্রেতাত্মা মেয়ে

আয়ু থাক নেশায় বিভোর থাকুক বাসনা সারা দেহে, ঝরার আগেই তুমি হাতটি মেল, পতনের আগে শুধু জানিয়ে দিও এ তোমার ভুল সাধ,ভুল বাসনা

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি প্রেতাত্মা

দুচোখ বেয়ে রাত্রি ঝরে, পাংশুটে রাত, রক্তমাখা চাঁদের দেহে জোস্না উধাও, উল্টে পড়ে রোদের বাটি, আমার এখন আকাশ জুড়ে দুঃস্বপ্নের দালানকোঠা

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা প্রেতাত্মা

আমি খুব গাঢ় ধ্বংসের ক্ষতচিহ্ন নিয়ে বুকের মাটিতে পৃথিবীর মতো সুঠাম দাঁড়িয়ে থাকা অবিচল তনু আমাকে এতটা অসহায়, এতো ম্রিয়মান ভাবো কেন?

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র একাকিত্ব প্রেরণা প্রেতাত্মা

কারোর আসার কথা ছিল না কেউ আসেনি তবু কেন মন খারাপ হয়?

- সুনীল গঙ্গোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা প্রেতাত্মা

পোড়ামুখী, দু চোক্ষের বিষ, ফের তুই প্রেমে পড়েছিস!!!

- জয় গোস্বামী
জয় গোস্বামী
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

কোথাও সুস্থতা নেই। এ সময়ে শোষণের সুশোভন নামই সুস্থতা -- তুমি সেই সুস্থতার নির্বোধ প্রতিক। আত্মপ্রকাশের সামনে তুমি দাঁড়িয়ে ছিলে।

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র পরিণয় প্রেরণা

ওর হাতে ফুলগুলো তুলে দিয়ে বললাম 'তুমিও কি ফুল হয়ে ঝ'রে যাবে?'

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত, এ কথা যদি সে জানতো...

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

আমি বন্ধনহারা কুমারীর বেনী, তন্বী নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

তুমি চলে যাচ্ছো, ল্যাম্পপোস্ট থেকে খসে পড়ছে বাল্ব, সমস্ত শহর জুড়ে নেমে আসছে মাটির নিচের গাঢ় তমাল তমসা। যেন কোনো বিজ্ঞ-জাদুকর কালো স্কার্ফ দিয়ে এ শহর দিয়েছে মুড়িয়ে

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি

দু'একটি বিষণ্ণ ঝিঁঝিঁ ছাড়া আর কোনো গান নেই, শব্দ নেই, জীবনের শিল্প নেই, নেই কোনো প্রাণের সঞ্চার। এ শহর অন্ধ করে তুমি চলে যাচ্ছো অন্য এক দূরের নগরে, আমি সেই নগরীর কাল্পনিক কিছু আলো চোখে মেখে নিয়ে তোমার গন্তব্যের দিকে, নীলিমায় তাকিয়ে রয়েছি।

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রণয় প্রেরণা তুমি

আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে, আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভাষা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

জেগে আছি, জেগে আছি- যতদূরে যাও জেনো রাত্রির ঘরে আমারো একখানা জানালা আছে, চৈত্রের সব পাখি- সব ফুল- সব প্রতীক্ষারা এই নিশব্দ জানালার কাছে নত হয়ে আসে অঙ্গের সুষমা খুলে যায় সৌরভরাশি।

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা অনুভূতি

আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস– দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস । যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুখ পাই গো

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম দর্শন ভালোবাসি ভালোবাসা প্রেমিক বিরহ ভালোবাসা দিবস রাত প্রেমিকা প্রেমপত্র প্রেরণা রাগ

তোমার প্রজাপতির পাখা আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা । তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ-সুখের সকল অবসান

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক স্বপ্ন ফাল্গুন ফাগুন বসন্ত ভালোবাসা দিবস প্রেমিকা প্রেরণা তুমি অনুভূতি

কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁলছায়ায়; হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে; আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

পুরুষদের আহত করার কৌশল মেয়েরা খুব তাড়াতাড়ি শিখে ফেলে এবং তা ব্যবহারও করে চমৎকার ভাবে। কেউ তার প্রতিভার বাইরে যেতে পারে না

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক পান ভালোবাসা দিবস পুরুষ প্রেমিকা প্রেমপত্র পরিণয় মায়া প্রেরণা প্রতিভা পুরুষতন্ত্র মেয়ে

আভিলাষী মন চন্দ্রে না-পাক জোস্নায় পাক সামান্য ঠাঁই, কিছুটাতো চাই, কিছুটাতো চাই

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম কবিতা মোহ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র মায়া প্রেরণা তুমি

অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মত এমন বিড়ম্বনা আর না

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম দুঃখ কষ্ট ভালোবাসি ভালোবাসা প্রেমিক ছলনা ভালোবাসা দিবস প্রেমিকা বেদনা প্রেমপত্র রবীন্দ্রনাথ প্রেরণা প্রেতাত্মা মেয়ে

এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে- বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হবো ভরা দামোদর...

- মহাদেব সাহা
মহাদেব সাহা
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল; তোমাকে একটিবার দেখতে পাবো এটুকুভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর, ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে কিংবা বোমারু বিমান ওড়া শঙ্কিত শহরে

- মহাদেব সাহা
মহাদেব সাহা
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভাষা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেবো, কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায়

- মহাদেব সাহা
মহাদেব সাহা
প্রেম অনুভব অনুভুতি মোহ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভাষা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেবো। তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।

- মহাদেব সাহা
মহাদেব সাহা
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভাষা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

রাত্রি বলবে নেই, নক্ষত্র বলবে নেই শহর বলবে নেই, সাগর বলবে নেই হৃদয় বলবে- আছে

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি মোহ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

কিছুই অসাধ্য নয় আজ আমি সবকিছুই দিতে পারি বলো কী কী নেবে তুমি?

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম মোহ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি

যৌবন, একাকি রাত শিশিরের শুভ্রতা কাংখিত জীবন তুমি কী নিতে চাও বলো?

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম যৌনতা মোহ ভালোবাসি ভালোবাসা প্রেমিক জীবন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি যৌবন শিশির

চার দেওয়ালের বন্দিশালায় একটি রাতের পাখি, স্বপ্ন ডানায় উড়ান ভরে আকাশ দিয়ে ফাঁকি

- জয় গোস্বামী
জয় গোস্বামী
প্রেম অনুভব অনুভুতি মোহ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

তোর সব দুঃখগুলো,তোর সব বিষন্নতাগুলো বুকে নিয়ে একা একা ফিরে যাবো উদাসিন পাখি। এই চোখ,এই স্মৃতি,এই ত্বক,মাংস,হাড় ব্যথার আগুনে পুড়ে ছাই হবে,ভষ্ম হবে- তবু তোর পরাজিত স্বপ্নে আমি কোনদিন আসবো না আর। কোনদিন আসবো না আর আমি এই বিষন্ন পৃথিবী নিয়ে একা একা ফিরে যাবো গভীর নেশায় কোনদিন আসবো না আর,কোনদিন আসবো না আর.

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম দুঃখ অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভাষা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র দুনিয়া প্রেরণা অনুভূতি

ওগো অকরুণ, কী মায়া জানো, মিলনছলে বিরহ আনো

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা রেনেসাঁ তুমি অনুভূতি প্রেতাত্মা

ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই; হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস রাত জন্ম প্রেমিকা প্রেমপত্র প্রেরণা চাঁদ অনুভূতি প্রেতাত্মা জোছনা

সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি, বোলো নাকো কথা ওই যুবকের সাথে; ফিরে এসো সুরঞ্জনা : নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে; ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে; ফিরে এসো হৃদয়ে আমার; দূর থেকে দূরে - আরও দূরে যুবকের সাথে তুমি যেয়ো নাকো আর।

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস রাত প্রেমিকা প্রেমপত্র রূপবতী প্রেরণা তুমি অনুভূতি মেয়ে নক্ষত্র যুবক

কী কথা তাহার সাথে? - তার সাথে! আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ : তার প্রেম ঘাস হয়ে আসে।

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি মেয়ে আকাশ আকাঙ্ক্ষা

সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস : বাতাসের ওপারে বাতাস - আকাশের ওপারে আকাশ।

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি প্রেতাত্মা মেয়ে আকাশ আকাঙ্ক্ষা বাতাস

একটা ঠিকানা চাই। যেই ঠিকানায় সপ্তাহ শেষে একটি করে চিঠি দিব....... প্রেম-প্রেম, আবেগে ঠাসা, ভালোবাসায় টইটুম্বুর! হবে একটা ঠিকানা? কারনে অকারনে চিঠি দিব...

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র মায়া আবেগ প্রেরণা তুমি অনুভূতি প্রেতাত্মা

তোমাকে ভুলতে চেয়ে আরো বেশী ভালবেসে ফেলি,, তোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশী গভীরে জড়াই যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে,,ততই তোমার হাতে বন্দী হয়ে পড়ি,, তোমাকে এড়াতে গেলে এভাবেই আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে যাই!!

- মহাদেব সাহা
মহাদেব সাহা
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র মায়া প্রেরণা তুমি অনুভূতি

এভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি ; তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ জড়িয়ে যাই আমি, আমার কিছুই আর করার থাকে না। তুমি এভাবেই বেঁধে ফেলো যদি দূরে যেতে চাই যদি ডুবে যেতে চাই,,তুমি দুহাতে জাগাও,, এমন সাধ্য কি আছে তোমার চোখের সামান্য আড়াল হই,দুই হাত দূরে যাই,যেখানেই যেতে চাই,সেখানেই বিছিয়ে রেখেছো ডালপালা,, তোমাকে কি অতিক্রম করা কখনো সম্ভব!!

- মহাদেব সাহা
মহাদেব সাহা
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র মায়া প্রেরণা তুমি অনুভূতি

তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র, আকাশের চেয়েও আকাশ, তুমি আমার ভেতরে জেগে আছো তোমাকে ভুলতে চেয়ে তাই,আরো বেশী ভালবেসে ফেলি,, তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরো কাছে টেনে নেই

- মহাদেব সাহা
মহাদেব সাহা
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র মায়া প্রেরণা তুমি অনুভূতি

যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই,,তত মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে, ততই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতন,, কোনদিকে যাওয়ার আর একটুও জায়গা থাকে না তুমিই জড়িয়ে রাখো তোমার কাঁটায়; তোমাকে ছাড়াতে গিয়ে আষ্টেপৃষ্ঠে আরো জড়িয়েছি,, তোমাকে ভুলতে গিয়ে আরো ভালবেসেছি তোমাকে

- মহাদেব সাহা
মহাদেব সাহা
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র মায়া প্রেরণা রেনেসাঁ তুমি অনুভূতি

পাওয়া কাকে বলে যে মানুষ জানে না সে ছোঁয়াকেই পাওয়া মনে করে

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র মায়া প্রেরণা তুমি অনুভূতি

এক বুক সুখ নিয়ে ঘুমিয়ে গেলে নাকি? আমি বরাবরই তোমার থেকে আলাদা। এক বুক দুঃখ নিয়ে সারারাত জেগে থাকি।

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা অনুভূতি

আমি যে তাকে ভালোবাসি তা ওর রূপের জন্যও নয়, গুণের জন্যও নয়। ভালো না বেসে থাকতে পারি না বলে বাসি।

- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
প্রেম ইতিহাস অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা অনুভূতি প্রেতাত্মা

কোনদিন, আচমকা একদিন ভালোবাসা এসে যদি হুট করে বলে বসি- ‘চলো যেদিকে দুচোখ যায় চলে যাই’, যাবে?

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা প্রেতাত্মা

সে আমায় না হোক, কেউ অন্তত কাউকে ভালোবাসার মতো করে ভালোবাসুক সময় বিরুদ্ধে যাক অসুখ তাড়া করে ফিরুক তবু হাত না ছাড়ুক, তবু হাত না ছাড়ুক ...।

- রুদ্র গোস্বামী
প্রেম অনুকরণ অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা আনন্দ প্রেমিক মন আশা ভাষা আত্নবিশ্বাস ভালোবাসা দিবস তারুণ্য প্রেমিকা প্রেমপত্র আবেগ প্রেরণা তুমি অনুভূতি প্রেতাত্মা

যা পেতে ইচ্ছে করে, আমি তাকেই বলি সুন্দর । প্রত্যেকটি প্রাণেরই এক-একটা স্বতন্ত্র চেহারা থাকে । সুন্দরের কোনো নির্দিষ্ট চেহারা নেই, সে আপেক্ষিক !

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম মানুষ অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা অনুভূতি ইচ্ছে প্রাণী সুন্দর

স্মৃতিগুলো ডাস্টবিনের জঞ্জাল আর আমিই অনুসন্ধানরত আজীবন ডাস্টবিনের ব্যর্থ কাক।

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা স্মৃতি অনুভূতি প্রেতাত্মা

বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না।

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম দর্শন অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক জীবন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি প্রেতাত্মা

দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না

- রুদ্র গোস্বামী
প্রেম দুঃখ মানুষ ভালোবাসি ভালোবাসা প্রেমিক আত্নবিশ্বাস ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র একাকিত্ব প্রেরণা একতা

ঠোঁটে প্রতিশ্রুতি চুমু ভরতি বিষ বল তুই ভালবাসা কেমন আছিস ?

- রুদ্র গোস্বামী
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা অনুভূতি প্রেতাত্মা

ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়। একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। পুরাতন শাড়িটা ভাঙা চুড়িটা কাজে লাগবেনা জেনেও তুলে রাখে, কারণ হল মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিষও ফেলে না। অসংখ্য কষ্ট , যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ারটানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোন পুরুষবাচক শব্দ নেই!

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম দর্শন নারী অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক জীবন মন ভালোবাসা দিবস পুরুষ প্রেমিকা সংসার প্রেমপত্র প্রেরণা পুরুষতন্ত্র অনুভূতি প্রেতাত্মা মেয়ে

ভুল ভেঙে গেলে ডাক দিও, আমি মৃত্যুর আলিঙ্গন ফেলে আত্মমগ্ন আগুন ললাটের সৌমতায় তোমার লিখে দেবো একখানা প্রিয় নাম - ভালোবাসা

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা আনন্দ প্রেমিক মন আশা মৃত্যু ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র রূপবতী প্রেরণা তুমি অনুভূতি প্রেতাত্মা আলো

চল হাত ছেড়ে শূন্যতা ধরে হাঁটি। - তারপর? তারপর ঠিক করে নেবে, আজীবন শূন্যতা, না আমি

- রুদ্র গোস্বামী
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক জীবন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র একাকিত্ব প্রেরণা শূণ্য প্রেতাত্মা

পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা আসবে। শ্রাবন মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকব না। কোনো মানে হয়...

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস রাত শ্রাবণ প্রেমিকা বৃষ্টি প্রেমপত্র পৃথিবী প্রেরণা প্রেতাত্মা জোছনা

বিক্ষিপ্ত উক্তি

শর্তাবলী