বাণী চিরন্তনী
  • লেখক তালিকা
  • বিভাগ
  • জনপ্রিয় বাণী
  • সর্বশেষ সংযোজিত
  • যোগাযোগ করুন

বাণী চিরন্তণীঃ বাণী তালিকা বর্ষা

চৈত্রেতে থর থর বৈশাখেতে ঝড় পাথর জ্যৈষ্ঠতে তারা ফুটে তবে জানবে বর্ষা বটে।

- ক্ষণা
ক্ষণা
ক্ষণার বচন বাঙালি খনার বচন বৈশাখ নববর্ষ বর্ষা সুপ্রভাত পহেলা বৈশাখ

কাগজ আবিষ্কারের পূর্বে মানুষ প্রেমের কবিতা লিখে রেখেছে আকাশে। সেই ভালোবাসার কবিতা এই বৃষ্টি, এই ভরা বর্ষা

- মহাদেব সাহা
মহাদেব সাহা
বর্ষা বৃষ্টি

হে বর্ষা, এত বেশী ঝরোনা যে আমার প্রেয়সী আমার কাছে আসতে না পারে। ও এসে যাওয়ার পর এত মুষলধারায় ঝরো যেন ও যেতেই না পারে।

- সংগৃহীত
সংগৃহীত
প্রেম বর্ষা

যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম সংগীত বর্ষা

তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা।

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম বর্ষা বৃষ্টি

সে দেশে যবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একেলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে।।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
বর্ষা বাদল বাঁশি নদী

বর্ষাকালে এখানে, শীত-গ্রীষ্মে ওখানে বাস করবো – মূর্খরা এভাবেই চিন্তা করে। শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে।

- গৌতম বুদ্ধ
গৌতম বুদ্ধ
দর্শন জীবন মৃত্যু বর্ষা শীত গ্রীষ্ম

মাঝে মাঝে বৃষ্টি নামে, একঘেয়ে কান্নার সুরের মতো সে-শব্দ। আমি কান পেতে শুনি। বাতাসে জামগাছের পাতায় সরসর শব্দ হয়। সব মিলিয়ে হৃদয় হা-হা করে উঠে। আদিগন্ত বিস্তৃত শুণ্যতায় কি বিপুল বিষণ্নতাই না অনুভব করি। জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবেছি।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
দুঃখ অন্ধকার বর্ষা বৃষ্টি হৃদয় একাকিত্ব বাদল শূণ্য মেঘ আকাশ কান্না

খেলে চঞ্চলা বরষা-বালিকা মেঘের এলোকেশে ওড়ে পুবালি বায় দোলে গলায় বলাকার মালিকা।।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
বর্ষা বৃষ্টি মেঘ বরষা

চপল বিদ্যুতে হেরি' সে চপলার ঝিলিক হানে কণ্ঠের মণিহার, নীল আঁচল হতে তৃষিত ধরার পথে ছুড়ে ফেলে মুঠি মুঠি বৃষ্টি শেফালিকা।।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
বর্ষা বৃষ্টি মেঘ বরষা

কেয়া পাতার তরী ভাসায় কমল -ঝিলে তরু-লতার শাখা সাজায় হরিৎ নীলে। ছিটিয়ে মেঠো জল খেলে সে অবিরল কাজলা দীঘির জলে ঢেউ তোলে আনমনে ভাসায় পদ্ম-পাতার থালিকা।।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রকৃতি বর্ষা বৃষ্টি মেঘ বরষা কদম

বিক্ষিপ্ত উক্তি

শর্তাবলী