বাণী চিরন্তনী
  • লেখক তালিকা
  • বিভাগ
  • জনপ্রিয় বাণী
  • সর্বশেষ সংযোজিত
  • যোগাযোগ করুন

বাণী চিরন্তণীঃ বাণী তালিকা রূপসী বাংলা

কী যে খুঁজি, নিজেই পাই না বুঝে হেলায় ভুলে, খেয়াল খুলে দেয়াল মরি জুঝে। আমার দিন কেটে যায় খুঁজে!

- সংগৃহীত
সংগৃহীত
সুখ বাঙালি বৈশাখ নববর্ষ রূপসী বাংলা সোনার বাংলা বাংলাদেশ সুসময় সুপ্রভাত পহেলা বৈশাখ বাংলা

বিশ্ব কবির ‘সোনার বাংলা’, নজরুলের ‘বাংলাদেশ’, জীবনানন্দের ‘রূপসী বাংলা’ রূপের যে তার নেই কো শেষ, বাংলাদেশ।

- গৌরী প্রসন্ন মজুমদার
গৌরী প্রসন্ন মজুমদার
রূপসী বাংলা সোনার বাংলা বাংলাদেশ

পেঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে — জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানে বুনো হাঁস পাখা মেলে — শাঁই শাঁই শব্দ শুনি তার; এক —দুই —তিন —চার —অজস্র —অপার —

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রকৃতিপ্রেম রূপসী বাংলা

মনে পড়ে কবেকার পাড়াগাঁর অরুণিমা স্যানালের মুখ; উড়ুক উড়ুক তারা পউষের জ্যোৎস্নায় নীরবে উড়ুক কল্পনার হাঁস সব — পৃথিবীর সব ধ্বনি সব রং মুছে গেল পর উড়ুক উড়ুক তারা হৃদয়ের শব্দহীন জোছনার ভিতর

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম প্রকৃতিপ্রেম দেশ রূপসী বাংলা

পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে; পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে; পৃথিবীর সব প্রেম আমাদের দু'জনার মনে; আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রকৃতি প্রকৃতিপ্রেম দেশ রূপসী বাংলা

বিশ্বায়ন নয়, চাই বাংলায়ন

- সৈয়দ আবুল মকসুদ
সৈয়দ আবুল মকসুদ
রূপসী বাংলা সোনার বাংলা বাংলাদেশ পৃথিবী বিশ্ব

পাগলা ঘোড়ার মতো আমরা ছুটে চলেছি। বিশ্বায়ন ও বাজার অর্থনীতি আমাদের তাড়া করছে। আমরা ধেয়ে চলেছি দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে লক্ষ্যহীন গন্তব্যের দিকে। অথচ আমরা চেয়েছিলাম পশ্চিম পাকিস্তানের বিজাতীয় সংস্কৃতির প্রভাব থেকে আমাদের বাঙালি সংস্কৃতির বিশুদ্ধতা রক্ষা করতে। তা করতে গিয়ে আমরা শুরু করি জাতীয়তাবাদী আন্দোলন। তা থেকেই অর্থনৈতিক মুক্তির জন্য স্বাধিকার আন্দোলন।

- সৈয়দ আবুল মকসুদ
সৈয়দ আবুল মকসুদ
গণতন্ত্র গ্রাম অগ্রগতি দেশ রূপসী বাংলা সোনার বাংলা বাংলাদেশ পৃথিবী গণমানুষ

হয় তো কেটেছে তার মায়া ও মমতাহীন সজল শৈশব অথবা গিয়েছে দিন এলোমেলো পরিচর্যাহীন এক রঙিন কৈশোর, নাকি সে আমার মত খুব ভালোবেসে পুড়েছে কপাল তার আকালের এই বাংলাদেশে। বোকা উদ্ভিদ তবে কি মানুষের কাছে প্রেম চেয়েছিলো? চেয়েছিলো আরো কিছু বেশি।

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
প্রেম দেশপ্রেম কবিতা প্রকৃতি প্রকৃতিপ্রেম মানুষ আনন্দ প্রেমিক আশা দেশ কৃতজ্ঞ প্রত্যাশা শৈশব প্রগতিশীল রূপসী বাংলা সোনার বাংলা বাংলাদেশ প্রণয় দেশবাসী প্রেরণা বাংলা

বাঙালিকে একটি একাডেমি দাও, বাঙালি সেটিকে গোয়ালে পরিণত করবে

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
উপদেশ বাঙালি মন আশা রূপসী বাংলা বাংলাদেশ বাংলা আদেশ

বিক্ষিপ্ত উক্তি

শর্তাবলী