বাণী চিরন্তনী
  • লেখক তালিকা
  • বিভাগ
  • জনপ্রিয় বাণী
  • সর্বশেষ সংযোজিত
  • যোগাযোগ করুন

বাণী চিরন্তণীঃ বাণী তালিকা কবি

গোলাপ-বন্দুক-সংবিধান ইত্যাদি ব্যবস্থার সাথে খাপ না খাওয়ায় ধীরে ধীরে হ’য়ে উঠছি আমি-কবি

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
রাজনীতি প্রেম কবি

আজন্ম মানুষ আমাকে পোড়াতে পোড়াতে কবি করে তুলেছে মানুষের কাছে এওতো আমার এক ধরনের ঋণ। এমনই কপাল আমার অপরিশোধ্য এই ঋণ ক্রমাগত বেড়েই চলেছে

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
কবিতা কবি কবিত্ব

কবির জীবন খেয়ে জীবন ধারণ করে কবিতা এমন এক পিতৃঘাতী শব্দের শরীর, কবি তবু সযত্নে কবিতাকে লালন করেন, যেমন যত্নে রাখে তীর জেনে-শুনে সব জল ভয়াল নদীর

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
প্রেম কবিতা কবি কবিত্ব

কথা ছিলো একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা কথা ছিলো একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন,–’পেয়েছি, পেয়েছি’।

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
কবিতা কবি স্বাধীনতা কবিত্ব পতাকা স্বাধীন ২৬শে মার্চ ২৬ মার্চ

কথা ছিলো একটি পতাকা পেলে পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে। কথা ছিলো একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে, বাঁচবে যুদ্ধের শিশু সসন্মানে সাদা দুতে-ভাতে।

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
দেশপ্রেম কবিতা কবি স্বাধীনতা দেশ বৈশাখ কবিত্ব দেশবাসী পতাকা স্বাধীন ২৬শে মার্চ ২৬ মার্চ

কথা ছিলো একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে, সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাবো নিজের সংসারে।

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
দেশপ্রেম কবিতা কবি স্বাধীনতা দেশ জাতি কবিত্ব দেশবাসী পতাকা স্বাধীন ২৬শে মার্চ ২৬ মার্চ

বিক্ষিপ্ত উক্তি

শর্তাবলী