Toggle navigation
লেখক তালিকা
বিভাগ
জনপ্রিয় বাণী
সর্বশেষ সংযোজিত
যোগাযোগ করুন
বাণী চিরন্তণীঃ বাণী তালিকা
রাত
রাত বাড়ছে, হাজার বছরের পুরনো সেই রাত!
-
জহির রায়হান
রাত
রাত কাটে, ভোর হয়, পাখি জাগে বনে — চাঁদের তরণী ঠেকে ধরণীর কোণে
-
রবীন্দ্রনাথ ঠাকুর
রাত
চাঁদ
পূর্ণিমা
চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে
-
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম
দুঃখ
কষ্ট
ভালোবাসি
ভালোবাসা
রাত
প্রেমিকা
একাকিত্ব
তুমি
আমি যার শিয়রে রোদ্দুর এনে দেবো বলে কথা দিয়েছিলাম সে আঁধার ভালোবেসে রাত্রি হয়েছে । এখন তার কৃষ্ণ পক্ষে ইচ্ছের মেঘ জোনাকির আলোতে স্নান করে, অথচ আমি তাকে তাজা রোদ্দুর দিতে চেয়েছিলাম
-
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম
অনুভব
অনুভুতি
ভালোবাসি
ভালোবাসা
প্রেমিক
ভালোবাসা দিবস
রাত
প্রেমিকা
প্রেমপত্র
প্রেরণা
আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি, থাকবে সবাই - থাকবে না এই মরণ-পথের যাত্রী! আসবে শিশির-রাত্রি! থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বঁধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে- বিষিয়ে ও-বুক উঠবে- বুঝবে সেদিন বুঝবে!
-
কাজী নজরুল ইসলাম
উপদেশ
বন্ধু
স্বপ্ন
বন্ধুত্ব
রাত
অনুপ্রেরণা
গণমানুষ
প্রেরণা
তুমি
আসবে আবার শীতের রাতি, আসবে না'ক আর সে- তোমার সুখে প’ড়ত বাধা থাকলে যে-জন পার্শ্বে, আসবে না'ক আর সে! প’ড়বে মনে, মোর বাহুতে মাথা থুয়ে যে-দিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়! সেই স্মৃতি তো ঐ বিছানায় কাঁটা হ’য়ে ফুটবে- বুঝবে সেদিন বুঝবে!
-
কাজী নজরুল ইসলাম
উপদেশ
স্বপ্ন
রাত
অনুপ্রেরণা
একাকিত্ব
প্রেরণা
তুমি
স্মৃতি
ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী, আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী- চৈতী-রাতের চাঁদনী। ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন-হে মোর সোহাগ-ভীতু! চাইবে কেঁদে নীল নভো গা’য়, আমার মতন চোখ ভ’রে চায় যে-তারা তা’য় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে!
-
কাজী নজরুল ইসলাম
উপদেশ
অনুভব
অনুভুতি
বন্ধু
আশা
স্বপ্ন
বন্ধুত্ব
রাত
অনুপ্রেরণা
আশীর্বাদ
আদর্শ
প্রেরণা
তুমি
অনুভূতি
আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন- টুটবে যবে বন্ধন! পড়বে মনে, নেই সে সাথে বাঁধবে বুকে দুঃখ-রাতে- আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর, মাগবে ছোঁওয়া, আপনি যেচে চুমবে- বুঝবে সেদিন বুঝবে।
-
কাজী নজরুল ইসলাম
উপদেশ
অনুভব
অনুভুতি
আশা
স্বপ্ন
রাত
অনুপ্রেরণা
পরিচয়
আশীর্বাদ
পরিণয়
আদর্শ
পরিণয়
প্রেরণা
তুমি
অনুভূতি
ডাকছে কৃষ্ণপক্ষের রাত- ঘুমিয়ে পড়লে নাকি? লুট হয়ে গেল ইতিহাস, স্মৃতি, পতাকা কৃষ্ণচুড়া- চেতনায় জ্বলে বৈরী আগুন- ঘুমিয়ে পড়লে নাকি?
-
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম
উপদেশ
ইতিহাস
ভালোবাসি
ভালোবাসা
প্রেমিক
ভালোবাসা দিবস
রাত
প্রেমিকা
প্রেমপত্র
আক্ষেপ
প্রেরণা
স্মৃতি
প্রেতাত্মা
আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস– দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস । যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুখ পাই গো
-
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম
দর্শন
ভালোবাসি
ভালোবাসা
প্রেমিক
বিরহ
ভালোবাসা দিবস
রাত
প্রেমিকা
প্রেমপত্র
প্রেরণা
রাগ
বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন, এইতো মাধুরী, এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত!
-
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
দুঃখ
সুখ
উপদেশ
দর্শন
অনুভব
অনুভুতি
জীবন
ভাষা
রাত
বেদনা
মায়া
দুনিয়া
সুসময়
অনুভূতি
দু্র্জয়
ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই; হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই।
-
হুমায়ূন আহমেদ
প্রেম
অনুভব
অনুভুতি
ভালোবাসি
ভালোবাসা
প্রেমিক
ভালোবাসা দিবস
রাত
জন্ম
প্রেমিকা
প্রেমপত্র
প্রেরণা
চাঁদ
অনুভূতি
প্রেতাত্মা
জোছনা
সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি, বোলো নাকো কথা ওই যুবকের সাথে; ফিরে এসো সুরঞ্জনা : নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে; ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে; ফিরে এসো হৃদয়ে আমার; দূর থেকে দূরে - আরও দূরে যুবকের সাথে তুমি যেয়ো নাকো আর।
-
জীবনানন্দ দাশ
প্রেম
অনুভব
অনুভুতি
ভালোবাসি
ভালোবাসা
প্রেমিক
ভালোবাসা দিবস
রাত
প্রেমিকা
প্রেমপত্র
রূপবতী
প্রেরণা
তুমি
অনুভূতি
মেয়ে
নক্ষত্র
যুবক
পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা আসবে। শ্রাবন মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকব না। কোনো মানে হয়...
-
হুমায়ূন আহমেদ
প্রেম
ভালোবাসি
ভালোবাসা
প্রেমিক
ভালোবাসা দিবস
রাত
শ্রাবণ
প্রেমিকা
বৃষ্টি
প্রেমপত্র
পৃথিবী
প্রেরণা
প্রেতাত্মা
জোছনা