বাণী চিরন্তনী
  • লেখক তালিকা
  • বিভাগ
  • জনপ্রিয় বাণী
  • সর্বশেষ সংযোজিত
  • যোগাযোগ করুন

সবচেয়ে জনপ্রিয় বাংলা বাণী সমূহের তালিকা

নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
মোহ

প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম ভালোবাসা

আমাকে খোঁজো না তুমি বহুদিন-কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবু – একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়...

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম ভালোবাসা জীবন

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের’পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম ভালোবাসা

যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি

- কৃষ্ণচন্দ্র মজুমদার
কৃষ্ণচন্দ্র মজুমদার
প্রেম ভালোবাসা

চিরসুখীজন ভ্রমে কি কখন ব্যথিতবেদন বুঝিতে পারে। কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে কভূ আশীবিষে দংশেনি যারে

- কৃষ্ণচন্দ্র মজুমদার
কৃষ্ণচন্দ্র মজুমদার
দুঃখ সুখ

মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়

- মুনীর চৌধুরী
মুনীর চৌধুরী
দর্শন মানুষ জীবন

সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
বাঙালি

তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম ভালোবাসা

আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস– দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস । যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুখ পাই গো

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম দর্শন ভালোবাসি ভালোবাসা প্রেমিক বিরহ ভালোবাসা দিবস রাত প্রেমিকা প্রেমপত্র প্রেরণা রাগ

পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা আসবে। শ্রাবন মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকব না। কোনো মানে হয়...

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস রাত শ্রাবণ প্রেমিকা বৃষ্টি প্রেমপত্র পৃথিবী প্রেরণা প্রেতাত্মা জোছনা

অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মত বিড়ম্বনা আর হয় না

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
অধিকার

ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।

- সংগৃহীত
সংগৃহীত
উপদেশ অনুপ্রেরণা

তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো

- নেপোলিয়ন বোনাপার্ট
নেপোলিয়ন বোনাপার্ট
নারী শিক্ষা জাতি মা

জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না : আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
উপদেশ দর্শন মানুষ অনুভুতি অপেক্ষা জীবন সফলতা মানবতা

হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয় তো গিয়েছি হেরে থাক না ধ্রুপদী অস্পষ্টতা কে কাকে গেলাম ছেড়ে

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
অনুরাগ অভিমান

কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
নারী পুরুষ

যে ব্যাক্তি আকাশকে সবুজ দেখে এবং জমিনকে আঁকে নীল রঙে তাকে নপংসুক করে দেয়া কর্তব্য

- আডলফ হিটলার
আডলফ হিটলার
নপংসুক

কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
দুঃখ সুখ উপদেশ অনুভব অনুভুতি জীবন অনুভূতি ভাগ্য কপাল

মহা - বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়ুগ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না- বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
বিদ্রোহ

পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে; পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে; পৃথিবীর সব প্রেম আমাদের দু-জনার মনে; আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম ভালোবাসা

পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত । এ কথা যদি সে জানতো ? আমিও দিই না জানতে, কবির প্রেম তো এরকমই হয় - পান্তা ফুরায় নুন আনতে । হে চির-অধরা আমার, তুমি তো সেকথা জানতে ।

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম অনুভব অনুভুতি অনুরাগ ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রণয় আবেগ প্রেরণা তুমি অনুভূতি

সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব – আঁধারে মিশে গেছে আর সব।।

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম ভালোবাসা

পৃথিবীতে বালিকার প্রথম প্রেমেরমত সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথমযৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মত সৌভাগ্যবানও আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারাজীবন পোড়ায়।

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম ভালোবাসা

যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই

- প্রবাদ
প্রবাদ
প্রবাদ-প্রবচণ

‘জয় বাংলা’ বলতে মনরে আমার এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, অন্ধকারে পুবাকাশে উঠবে আবার দিনমণি

- গৌরী প্রসন্ন মজুমদার
গৌরী প্রসন্ন মজুমদার
দেশপ্রেম দেশ

কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না

- উইলিয়াম শেক্সপিয়র
উইলিয়াম শেক্সপিয়র
প্রেম বন্ধুত্ব

আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না; ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছে তা দিয়ে আমাকে বিচার করো

- নেলসন ম্যান্ডেলা
নেলসন ম্যান্ডেলা
ব্যর্থতা সফলতা

জলের আগুনে পুড়ে হয়েছি কমল, কী দিয়ে মুছবে বলো আগুনের জল

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
দেশ

স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না।

- এ পি জে আব্দুল কালাম
এ পি জে আব্দুল কালাম
স্বপ্ন অনুপ্রেরণা

এটাই হয়ত আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন, আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উত্খাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক।

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
দেশপ্রেম স্বাধীনতা দেশ মুক্তিযুদ্ধ

দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীলপদ্ম! তবুও কথা রাখেনি বরুনা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে-কোনো নারী!

- সুনীল গঙ্গোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
প্রেম ভালোবাসা ভালোবাসা দিবস প্রেমিকা

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি

- সুকান্ত ভট্টাচার্য
সুকান্ত ভট্টাচার্য
অভাব ক্ষুধা

মিথ্যারও মহত্ত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করিয়া দিতে পারে মিথ্যার মোহ। চিরকালের জন্যে সত্য হইয়াও থাকিতে পারে মিথ্যা।

- মানিক বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
মিথ্যা সত্য

যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।

- এ পি জে আব্দুল কালাম
এ পি জে আব্দুল কালাম
জীবন কাজকর্ম

রনে বনে জলে জঙ্গলে যখন বিপদে পরিবে, আমাকে স্বরন করিও আমিই রক্ষা করিব

- লোকনাথ ব্রহ্মচারী
লোকনাথ ব্রহ্মচারী
ধর্ম ধর্মগুরু

ক্লান্ত চোখ ও ক্লান্ত চোখের পাতা তাহার চেয়েও ক্লান্ত আমার পা। মাঝ উঠোনে সাধের আসন পাতা একটু বসি? জবাব আসে, ‘না।’

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
উপদেশ দর্শন জীবন চোখ শরীর আদেশ ক্লান্তি

কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম উপদেশ অনুভব অনুভুতি মোহ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রণয় মায়া প্রেরণা তুমি অনুভূতি

কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট।

- আহমদ ছফা
আহমদ ছফা
উপদেশ জ্ঞান

এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
বাঙালি আনন্দ আত্নবিশ্বাস বৈশাখ নববর্ষ সুপ্রভাত পহেলা বৈশাখ

বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়

- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রেম ভালোবাসা

মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, তবে বাঙালির ওপর বিশ্বাস রাখা বিপজ্জনক

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
সমাজ

ভাই বড়ো ধন, রক্তের বাঁধন যদি ও পৃথক হয়, নারীর কারন।

- ক্ষণা
ক্ষণা
ক্ষণার বচন খনার বচন

সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।

- এ পি জে আব্দুল কালাম
এ পি জে আব্দুল কালাম
উপদেশ

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে- বুঝবে সেদিন বুঝবে! ছবি আমার বুকে বেঁধে পাগল হ’লে কেঁদে কেঁদে ফিরবে মর” কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি’ যেদিন আমায় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে!

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
বিশ্বাস অশ্রু বিদায় বিরহ একাকিত্ব

প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে ভালবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে ...

- জয় গোস্বামী
জয় গোস্বামী
দুঃখ উপদেশ অনুভব অনুভুতি কষ্ট হৃদয় কপট একাকিত্ব ভাবাদর্শ অনুভূতি ইচ্ছা ইচ্ছে

আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়

- উইলিয়াম শেক্সপিয়র
উইলিয়াম শেক্সপিয়র
দুঃখ সুখ লোভ প্রত্যাশা

একদা ছিল না ‘জুতো’ চরণ-যুগলে দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে। ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে!

- কৃষ্ণচন্দ্র মজুমদার
কৃষ্ণচন্দ্র মজুমদার
দুঃখ অনুভুতি কষ্ট

প্রেমের কি সাধ আছে বল নিন্দার কাটা যদি না বিধিল গায়ে

- লালন
লালন
প্রেম

রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত- যৌবনা- যদি তেমন বই হয়। তাই বোধ করি খৈয়াম তাঁর বেহেশতের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা ভোলেন নি

- সৈয়দ মুজতবা আলী
সৈয়দ মুজতবা আলী
দর্শন জীবন বই

আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে, আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভাষা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

গুরু শিষ্যকে যদি একটি অক্ষরও শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনও জিনিস নেই, যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে।

- চাণক্য
চাণক্য
চাণক্য শ্লোক

ভালবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভাল। বিয়ে হলে মানুষটা থাকে ভালবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়ত বা ভালবাসাটা থাকে,শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালবাসা এই দুয়ের মধ্যে ভালবাসাই হয়ত বেশি প্রিয়।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম ভালোবাসা বিবাহ

সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ব’লে মনে হয়।

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
রাজনীতি সমাজ

নিজের বেলায় আটিঁগাটি, পরের বেলায় চিমটি কাটি।

- ক্ষণা
ক্ষণা
ক্ষণার বচন খনার বচন

যতদিন ভবে, না হবে না হবে, তোমার অবস্থা আমার সম। ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে বুঝে না বুঝিবে, যাতনা মম

- কৃষ্ণচন্দ্র মজুমদার
কৃষ্ণচন্দ্র মজুমদার
দুঃখ সুখ সাহিত্য কষ্ট

একটি বই একশটি বন্ধুর সমান.. কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান

- এ পি জে আব্দুল কালাম
এ পি জে আব্দুল কালাম
বন্ধু লাইব্রেরি

ও কারা কোরাণ বেদ বাইবেল চুম্বিছে মরি মরি ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই মানুষেরে মেরে পুজিছে গ্রন্থ ভন্ডের দল! – মুর্খরা সব শোন মানুষ এনেছে গ্রন্থ; গ্রন্থ আনেনি মানুষ কোনও

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
ধর্ম ধর্মশাস্ত্র মানবতা

তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে একদিন কঠিন হয়েছি শেষে, হয়েছি জমাট শীলা। তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে একরাশ জলের আকুতি, ঝর্ণার মতো তারা নেমে জেতে চায় কিছু মাটির শরীরে

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম মানুষ

ভালো মানুষের রাগ থাকে বেশি। যারা মিচকা শয়তান তারা রাগে না। পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
সমাজ

কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না। তাদের কিছু অবাক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি - এক সময় পরিনত হয় দীর্ঘশ্বাসে।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
জীবন মন

কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?

- কৃষ্ণচন্দ্র মজুমদার
কৃষ্ণচন্দ্র মজুমদার
উপদেশ

ভুল ভেঙ্গে গেলে ডাক দিও, আমি মৃত্যুর আলিঙ্গন ফেলে আত্মমগ্ন আগুন ললাটের সৌমতায় তোমার লিখে দেবো একখানা প্রিয়নাম - ভালোবাসা

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
ভালোবাসা

বিশ্ব কবির ‘সোনার বাংলা’, নজরুলের ‘বাংলাদেশ’, জীবনানন্দের ‘রূপসী বাংলা’ রূপের যে তার নেই কো শেষ, বাংলাদেশ।

- গৌরী প্রসন্ন মজুমদার
গৌরী প্রসন্ন মজুমদার
রূপসী বাংলা সোনার বাংলা বাংলাদেশ

ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এতো আয়োজন, আগামী মিছিলে এসো স্লোগানে স্লোগানে হবে কথোপকথন

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
রাজনীতি

আমাকে পাবে না খুঁজে, কেঁদে কেটে মামুলি ফাল্গুনে

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
ফাল্গুন ফাগুন বসন্ত

আমি যে তাকে ভালোবাসি তা ওর রূপের জন্যও নয়, গুণের জন্যও নয়। ভালো না বেসে থাকতে পারি না বলে বাসি।

- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
প্রেম ইতিহাস অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা অনুভূতি প্রেতাত্মা

পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত, এ কথা যদি সে জানতো...

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

ভুল ভেঙে গেলে ডাক দিও, আমি মৃত্যুর আলিঙ্গন ফেলে আত্মমগ্ন আগুন ললাটের সৌমতায় তোমার লিখে দেবো একখানা প্রিয় নাম - ভালোবাসা

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা আনন্দ প্রেমিক মন আশা মৃত্যু ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র রূপবতী প্রেরণা তুমি অনুভূতি প্রেতাত্মা আলো

যদি বর্ষে মাঘের শেষ, ধন্যি রাজার পুণ্য দেশ।।যদি বর্ষে ফাগুনে, রাজা যায় মাগুনে।।

- ক্ষণা
ক্ষণা
ক্ষণার বচন খনার বচন

পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভাষা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

গভীর প্রেম মানুষকে পুতুল বানিয় দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন এক সঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশী তার হাতেই পুতুলের সুতা।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম ভালোবাসা

অল্প শোকে কাতর অধিক শোকে পাথর

- প্রবাদ
প্রবাদ
প্রবাদ-প্রবচণ

ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল,- ডালিম ফুলের মতো ঠোঁট যার রাঙা, আপেলের মতো লাল যার গাল, চুল যার শাঙনের মেঘ, আর আঁখি গোধূলির মতো গোলাপী রঙিন, আমি দেখিয়াছি তারে ঘুমপথে, স্বপ্নে-কত দিন!

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম ভালোবাসা

সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‌‌‘এতদিন কোথায় ছিলেন?’ পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম ভালোবাসা

কথা ছিলো একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে, সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাবো নিজের সংসারে।

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
দেশপ্রেম কবিতা কবি স্বাধীনতা দেশ জাতি কবিত্ব দেশবাসী পতাকা স্বাধীন ২৬শে মার্চ ২৬ মার্চ

সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম দুঃখ উপদেশ দর্শন অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র মায়া প্রেরণা তুমি অনুভূতি

বাবা-মা’র প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাসে, বা-মা হাসে। খেলনা যখন কাঁদে বাবা-মা’র মুখ অন্ধকার হয়ে যায়।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
সন্তান

একঝাক পাখি এসে ঐকতানে , গান গায় এক সাথে ভোর বিহনে, অচানক দুনিয়াটা আজব লাগে, আড়মোড়া দিয়ে সব গাছেরা জাগে, লাল নয় কালো নয় সবুজ পাতা, জেগে ওঠে একরাশ সবুজ পাতা

- ফররুখ আহমেদ
ফররুখ আহমেদ
ফাল্গুন ফাগুন বসন্ত

যা পেতে ইচ্ছে করে, আমি তাকেই বলি সুন্দর । প্রত্যেকটি প্রাণেরই এক-একটা স্বতন্ত্র চেহারা থাকে । সুন্দরের কোনো নির্দিষ্ট চেহারা নেই, সে আপেক্ষিক !

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম মানুষ অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা অনুভূতি ইচ্ছে প্রাণী সুন্দর

পঞ্চম সংশোধনীর কথা আর কি বলব? সোনা মিয়ারে বানাইসে লাল মিয়া আর লাল মিয়ারে বানাইসে সোনা মিয়া। মিয়া কিন্তু ঠিকই আছে। সোনা ডা খালি লাল হইয়া গেছে।

- সাকা চৌ
সাকা চৌ
রাজনীতি রাজনীতিবিদের বাণী

এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না, যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে

- অ্যালবার্ট আইনস্টাইন
অ্যালবার্ট আইনস্টাইন
কাজকর্ম

তুমি তা জানো না কিছু, না জানিলে- আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য ক’রে! যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের ‘পরে শুয়ে রবে?

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম ভালোবাসা

তোমার প্রজাপতির পাখা আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা । তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ-সুখের সকল অবসান

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক স্বপ্ন ফাল্গুন ফাগুন বসন্ত ভালোবাসা দিবস প্রেমিকা প্রেরণা তুমি অনুভূতি

কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁলছায়ায়; হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে; আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

আমরা সবাই পাপী; আপন পাপের বাটখারা দিয়ে; অন্যের পাপ মাপি !!

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
উপদেশ দর্শন মানুষ অনুভব অনুভুতি জীবন ভয় পাপ ভুল পৃথিবী আচরন ভাবাদর্শ অনুভূতি আদেশ

মসজিদ ভাঙে ধার্মিকেরা,মন্দির ও ভাঙে ধার্মিকেরা তারপর ও তারা দাবী করে তারা ধার্মিক আর যারা ভাঙাভাঙি তে নেই তারা অধার্মিক বা নাস্তিক

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
রাজনীতি সমাজ ধর্ম

অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়

- উইলিয়াম শেক্সপিয়র
উইলিয়াম শেক্সপিয়র
অভাব

আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি জবাবদিহির কেন এত ঘটা যদি দেবতাই হও টুপি পড়ে টিকি রেখে সদা বলো যেন তুমি পাপী নও পাপী নও যদি কেন এ ভড়ং ট্রেডমার্কার ধুম পুলিশি পোশাক পরিয়া হয়েছ পাপের আসামী গুম

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
ধর্ম পাপ

চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার! স্তন তার করুণ শঙ্খের মতো–দুধে আর্দ্র-কবেকার শঙ্খিনীমালার!

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম যৌনতা

বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন, এইতো মাধুরী, এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত! তুমি জানো নাই__আমি তো জানি। মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে, মাংশের ঘরে আগুন পুষেছে, যারা কোনোদিন আকাশ চায়নি নীলিমা চেয়েছে শুধু, করতলে তারা ধ’রে আছে আজ বিশ্বাসী হাতিয়ার।

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম উপদেশ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন বিশ্বাস ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রণয় একাকিত্ব প্রেরণা তুমি প্রেতাত্মা

বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা আনন্দ প্রেমিক জীবন মন আশা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা অনুভূতি প্রেতাত্মা

ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে। হয়ত খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম ভালোবাসা

তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড়

- আব্দুল আলীম
দর্শন

যদি থাকে বন্ধুর মন গাং পাড় হইতে কতক্ষন

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
বন্ধু বন্ধুত্ব

এই শূন্য ঘরে, এই নির্বসনে কতোকাল, আর কতোকাল! আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি, উদ্যানে উঠেচে ক্যাকটাস্ত কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই, শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ পদধ্বনি

- মহাদেব সাহা
মহাদেব সাহা
কবিতা দর্শন কষ্ট জীবন মন বিরহ কবিত্ব বেদনা একাকিত্ব বিষাদ শূণ্য

তবু তোমাকে ভালোবেসে মুহূর্তের মধ্যে ফিরে এসে বুঝেছি অকূলে জেগে রয় ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ হৃদয়

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
ভালোবাসা হৃদয় মহাকাল

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না; আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে, পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
উপদেশ দর্শন অপেক্ষা জীবন আশা

আরম্ভ হয় না কিছু — সমস্তের তবু শেষ হয় — কীট যে ব্যর্থতা জানে পৃথিবীর ধুলো মাটি ঘাসে তারও বড় ব্যর্থতার সাথে রোজ হয় পরিচয়! যা হয়েছে শেষ হয়; শেষ হয় কোনোদিন যা হবার নয়!

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
ব্যর্থতা

সংসারে সাধু-অসাধুর মধ্যে প্রভেদ এই যে, সাধুরা কপট আর অসাধুরা অকপট

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাজ সাধু কপট সংসার

বিক্ষিপ্ত উক্তি

শর্তাবলী