বাণী চিরন্তনী
  • লেখক তালিকা
  • বিভাগ
  • জনপ্রিয় বাণী
  • সর্বশেষ সংযোজিত
  • যোগাযোগ করুন

বাণী চিরন্তণীঃ বাণী তালিকা মানুষ

আমাদের অধিকাংশের চরিত্র এতো নির্মল যে তার নিরপেক্ষ বর্ণনা দিলেও মনে হয় অশ্লীল গালাগাল করা হচ্ছে

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
সমাজ বাঙালি মানুষ

বিনয়ীরা সুবিধাবাদী, আর সুবিধাবাদীরা বিনয়ী

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
সমাজ দর্শন বাঙালি মানুষ

জীবন খুবই মূল্যবান : জীবনবাদীরা যতোটা মূল্যবান মনে করে, তার চেয়ে অনেক বেশি মূল্যবান। আর শিল্পকলা জীবনের থেকেও মূল্যবান।

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
দর্শন মানুষ

কোন কালে এক কদর্য কাছিম দৌড়ে হারিয়েছিলো এক খরগোশকে, সে-গল্পে কয়েক হাজার ধ’রে মানুষ মুখর। তারপর খরগোশ কতো সহস্রবার হারিয়েছে কাছিমকে, সে-কথা কেউ বলে না।

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
সমাজ সংস্কৃতি মানুষ

মানুষ যখন তার শ্রেষ্ঠ স্বপ্নটি দেখে তখনি সে বাস করে তার শ্রেষ্ঠ সময়ে

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
দর্শন মানুষ

শ্রেষ্ঠ মানুষের অনুসারীরাও কতোটা নিকৃষ্ট হ'তে পারে চারদিকে তাকালেই তা বোঝা যায়

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
রাজনীতি সমাজ ধর্ম বুদ্ধিজীবী মানুষ

স্বার্থ সিংহকে খচ্চরে আর বিপ্লবীকে ক্লীবে পরিণত করে

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
সমাজ দর্শন মানুষ

সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
সমাজ দর্শন মানুষ

পুরুষতান্ত্রিক সভ্যতার শ্রেষ্ঠ শহীদের নাম মা

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
সমাজ ধর্ম নারী মানুষ

মানুষের উৎপত্তি সম্পর্কে দুটি তত্ত্ব রয়েছে : অবৈজ্ঞানিকটি অধঃপতনতত্ত্ব, বৈজ্ঞানিকটি বিবর্তনতত্ত্ব। অধঃপতনতত্ত্বের সারকথা মানুষ স্বর্গ থেকে অধঃপতিত। বিবর্তনতত্ত্বের সারকথা মানুষ বিবর্তনের উৎকর্ষের ফল। অধঃপতনবাদীরা অধঃপতনতত্ত্বে বিশ্বাস করে; আমি যেহেতু মানুষের উৎকর্ষে বিশ্বাস করি, তাই বিশ্বাস করি বিবর্তনতত্ত্বে। অধঃপতন থেকে উৎকর্ষ সব সময়ই উৎকৃষ্ট।

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
ধর্ম বিজ্ঞান মানুষ

ধার্মিক কখনোই সম্পুর্ন মানুষ নয়, অনেক সময় মানুষই নয়

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
ধর্ম মানুষ

আপনি যখন হেঁটে যাচ্ছেন তখন গাড়ি থেকে যদি কেউ খুব আন্তরিকভাবে মিষ্টি হেসে আপনার দিকে হাত নাড়ে, তখন তাকে বন্ধু মনে করবেন না। মনে করবেন সে তার গাড়িটার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ ক'রে আপনাকে কিছুটা পীড়ন ক'রে সুখী হ'তে চায়।

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
সমাজ মানুষ

শিশু, সবুজ, তরুণীরা আছে ব’লে বেঁচে থাকা আজো আমার কাছে আপত্তিকর হয়ে ওঠে নি

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
সমাজ মানুষ

টাকাই অধিকাংশ মানুষের একমাত্র ইন্দ্রিয়

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
মানুষ

মানুষ মরলে লাশ হয়, সংস্কৃতি মরলে প্রথা হয়

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
সংস্কৃতি মানুষ

পৃথিবীর প্রধান বিশ্বাসগুলো অপবিশ্বাস মাত্র। বিশ্বাসীরা অপবিশ্বাসী।

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
ধর্ম মানুষ

একটি আমলা আর একটা মন্ত্রীর সাথে পাঁচ মিনিট কাটানোর পর জীবনের প্রতি ঘেন্না ধ’রে গেলো; তারপর একটি চড়ুইয়ের সাথে দু-মুহূর্ত কাটিয়ে জীবনকে আবার ভালবাসলাম

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
সমাজ সংস্কৃতি মানুষ

গান্ধি দাবি করেন যে তিনি একই সাথে হিন্দু, খ্রিষ্টান, মুসলমান, বৌদ্ধ, ইহুদি, কনফুসীয় ইত্যাদি। একে তিনি ও তাঁর অনুসারীরা মহৎ ব্যাপার ব’লে মনে করেছেন। কিন্তু এটা প্রতারণা, ও অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার,- তিনি নিজেকে ক’রে তুলেছেন সব ধরনের খারাপের সমষ্টি। এমন প্রতারণা থেকেই উৎপত্তি হয়েছে বাবরি মসজিদ উপাখ্যানের। তিনি যদি বলতেন আমি হিন্দু নই, খ্রিস্টান নই, মুসলমান নই, বৌদ্ধ নই, ইহুদি নই, কনফুসীয় নই; আমি মানুষ, তাহলে বাবরি মসজিদ উপখ্যানের সম্ভাবনা অনেক কমতো।

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
ধর্ম মানুষ

পাপ কোনো অন্যায় নয়, অপরাধ অন্যায়। পাপ ব্যক্তিগত, তাতে সমাজের বা অন্যের, এমনকি পাপীর নিজেরও কোনো ক্ষতি হয় না; কিন্তু অপরাধ সামাজিক, তাতে উপকার হয় অপরাধীর, আর ক্ষতি হয় অন্যের বা সমাজের।

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
সমাজ মানুষ

পৃথিবীতে যতোদিন অন্তত একজনও প্রথাবিরোধী মানুষ থাকবে, ততো দিন পৃথিবী মানুষের

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
সমাজ দর্শন মানুষ

আসবার কালে কী জাত ছিলে, এসে তুমি কী জাত নিলে

- লালন
লালন
সমাজ ধর্ম মানুষ

মানুষের জন্য যা কল্যাণকর তাহাই ধর্ম। যে ধর্ম পালন করতে গিয়া মানুষের অকল্যাণ করিতে হয়, তাহা র্ধমের কুসংস্কার মাত্র। মানুষের জন্য ধর্ম। ধর্মের জন্য মানুষ নয়।

- প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ
প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ
ধর্ম মানুষ কুসংস্কার

কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয়

- শেখ সাদি
শেখ সাদি
মানুষ অকৃতজ্ঞ কৃতজ্ঞ কুকুর

হ্যাঁ, আমি তাই। এ ছাড়াও আমি একজন খ্রিস্টান, একজন মুসলিম, একজন বৌদ্ধ এবং একজন ইহুদি।

- মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
ধর্ম মানুষ জীবন

অন্যদের ভুল থেকে শিক্ষাগ্রহণ করুন এবং সেইরকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখুন যাদের ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষাগ্রহণ করে।

- শাইখ ইয়াসির ক্বাদী
উপদেশ শিক্ষা মানুষ আশা ভুল ন্যায় বিচার আদেশ

যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালবাসার সময় পাবে না

- মাদার তেরেসা
মাদার তেরেসা
মানুষ ভালোবাসা বন্ধুত্ব

হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন হে, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা’র

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
সমাজ ধর্ম মানুষ

যে মিথ্যায় মঙ্গল নিহিত তা অসত্ উদ্দেশ্যে প্রণোদিত সত্য অপেক্ষা শ্রেষ্ঠতর

- শেখ সাদি
শেখ সাদি
উপদেশ মানুষ মন মিথ্যা সত্য মানবতা আদর্শ আদেশ

সারা জীবন পাশাপাশি থেকেও এক সময় একজন অন্যজনকে চিনতে পারে না। আবার এমনও হয়, এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
মানুষ

যে সব মানুষের নাক সেনসেটিভ হয় তাদের কান কম সেনসেটিভ হয়। প্রকৃতি একটা বেশী দিলে অন্যটা কমিয়ে দেয়।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রকৃতি মানুষ

আলো যেমন চারপাশ আলো করে তোলে একজন পবিত্র মানুষও তার চারপাশ আলো করে তুলবেই

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
মানুষ পবিত্র

মানুষকে ঘৃণা করার অপরাধে কাউকে কখনও মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, অথচ মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়ত হবে

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
মানুষ ভালোবাসা ঘৃনা

নিউট্রন বোমা বোঝ মানুষ বোঝ না !

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
মানুষ মানবতা সভ্যতা

মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়

- মুনীর চৌধুরী
মুনীর চৌধুরী
দর্শন মানুষ জীবন

পরিপূর্ণ আনন্দের সময় মানুষের মন ভিন্ন ভিন্ন দিকে ধায় না। একটা আনন্দ নিয়ে সে পড়ে থাকতে ভালবাসে

- সৈয়দ মুজতবা আলী
সৈয়দ মুজতবা আলী
মানুষ জীবন মন

মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা

- স্বামী বিবেকানন্দ
স্বামী বিবেকানন্দ
ঈশ্বরপ্রেম মানুষ ঈশ্বর

তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে একদিন কঠিন হয়েছি শেষে, হয়েছি জমাট শীলা। তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে একরাশ জলের আকুতি, ঝর্ণার মতো তারা নেমে জেতে চায় কিছু মাটির শরীরে

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম মানুষ

ইহকাল ভুলে যারা পরকালে মত্ত হয়ে আছে চলে যাক সব পরপারে বেহেস্তে তাদের আমরা থাকবো এই পৃথিবীর মাটি জলে নীলে, দ্বন্দ্বময় সভ্যতার গতিশীল স্রোতের ধারায় আগামীর স্বপ্নে মুগ্ধ বুনে যাবো সমতার বীজ

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
সমাজ মানুষ জীবন মৃত্যু স্বপ্ন মানবতা পৃথিবী স্বভাব গণমানুষ সভ্যতা

মানুষ মানুষের জন্য; জীবন জীবনের জন্য

- ভুপেন হাজারিকা
ভুপেন হাজারিকা
মানুষ জীবন মানবতা

কতোখানি ডাক শুনে ছুটে যায় এই মুগ্ধ মানুষ অভ্যন্তরে কতোখানি উৎসবে সব পথ ভেঙে একখানা পথ শুধু একখানা ঘর জেগে ওঠে মর্মের মর্মস্থলে

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম প্রকৃতি প্রকৃতিপ্রেম মানুষ মোহ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র মায়া প্রেরণা তুমি

একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না | আপনি কখনই পারবেন না | কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে | আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
সুখ উপদেশ মানুষ অন্তর অন্তর্দৃষ্টি জ্ঞান জীবন মন আশা হাসি প্রত্যাশা ললনা পৃথিবী আপেক্ষিক

যেখানে তোমার চোখ খুনি আমি খুন হই প্রতিদিন

- শিরোনামহীন
শিরোনামহীন
প্রেম মানুষ অনন্ত অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র মায়া অনুভূতি অস্তিত্ব

যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনি সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনি আবার একা হয়ে যেতে হয়

- জর্জ বার্নার্ড শ
জর্জ বার্নার্ড শ
উপদেশ শিক্ষা মানুষ জ্ঞান মন পরিবার পরিণয় একাকিত্ব

সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই

- চণ্ডীদাস
মানুষ জীবন মানবতা

আমি ঈর্ষা করি শুধু তাদের, যারা আজও জন্মায়নি

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
মানুষ জন্ম ঈর্ষা

সে এখন মৃত। তার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণচূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত, তাজা লাল রক্ত। তার থ্যাতলানো একখানা হাত পড়ে আছে এদেশের মানচিত্রের ওপর, আর সে হাত থেকে ঝরে পড়ছে রক্তের দুর্বিনীত লাভা-

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
মানুষ অত্যাচার স্বাধীনতা যুদ্ধাপরাধী যুদ্ধ মুক্তিযুদ্ধ মানবতা গণমানুষ যুদ্ধাপরাধ মুক্তিযোদ্ধা মুক্তচিন্তা মুক্তিবাহিনী মুক্তি

হয় তো কেটেছে তার মায়া ও মমতাহীন সজল শৈশব অথবা গিয়েছে দিন এলোমেলো পরিচর্যাহীন এক রঙিন কৈশোর, নাকি সে আমার মত খুব ভালোবেসে পুড়েছে কপাল তার আকালের এই বাংলাদেশে। বোকা উদ্ভিদ তবে কি মানুষের কাছে প্রেম চেয়েছিলো? চেয়েছিলো আরো কিছু বেশি।

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
প্রেম দেশপ্রেম কবিতা প্রকৃতি প্রকৃতিপ্রেম মানুষ আনন্দ প্রেমিক আশা দেশ কৃতজ্ঞ প্রত্যাশা শৈশব প্রগতিশীল রূপসী বাংলা সোনার বাংলা বাংলাদেশ প্রণয় দেশবাসী প্রেরণা বাংলা

মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম চারটিকে প্ররোচিত করে

- সংগৃহীত
সংগৃহীত
শিক্ষা মানুষ

শিক্ষা মানুষের দিগন্তকে প্রসারিত করে

- সংগৃহীত
সংগৃহীত
শিক্ষা মানুষ

দুটি জিনিস অসীম: মহাবিশ্ব এবং মানুষের অজ্ঞতা; এবং আমি মহাবিশ্ব সম্পর্কে নিশ্চিত নই

- অ্যালবার্ট আইনস্টাইন
অ্যালবার্ট আইনস্টাইন
দর্শন মানুষ অজ্ঞতা অসীম মহাবিশ্ব

অতোটা হৃদয় প্রয়োজন নেই, কিছুটা শরীর কিছুটা মাংস মাধবীও চাই। এতোটা গ্রহণ এতো প্রশংসা প্রয়োজন নেই কিছুটা আঘাত অবহেলা চাই প্রত্যাখান। সাহস আমাকে প্ররোচনা দেয় জীবন কিছুটা যাতনা শেখায়, ক্ষুধা ও খরার এই অবেলায় অতোটা ফুলের প্রয়োজন নেই।

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম উপদেশ মানুষ ভালোবাসি ভালোবাসা আনন্দ প্রেমিক মন আশা ভালোবাসা দিবস মানবতা প্রেমিকা আত্মা প্রেমপত্র শরীর প্রেরণা

জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না : আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
উপদেশ দর্শন মানুষ অনুভুতি অপেক্ষা জীবন সফলতা মানবতা

অলৌকিক আনন্দের ভার, বিধাতা যাহারে দেন, তার বক্ষে বেদনা অপার

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
উপদেশ মানুষ মোহ আনন্দ মন মানবতা আদর্শ আন্দোলন মুক্তি আদেশ

মানুষ সংঘবদ্ধ হলে পৃথিবী বদলে যেতে পারে

- আনিসুল হক
আনিসুল হক
মানুষ পৃথিবী

এমন মানবজনম আর কি হবে! মন যা করো তরায় করো এইভবে

- লালন
লালন
দর্শন মানুষ মন

যা পেতে ইচ্ছে করে, আমি তাকেই বলি সুন্দর । প্রত্যেকটি প্রাণেরই এক-একটা স্বতন্ত্র চেহারা থাকে । সুন্দরের কোনো নির্দিষ্ট চেহারা নেই, সে আপেক্ষিক !

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম মানুষ অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা অনুভূতি ইচ্ছে প্রাণী সুন্দর

আমরা সবাই পাপী; আপন পাপের বাটখারা দিয়ে; অন্যের পাপ মাপি !!

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
উপদেশ দর্শন মানুষ অনুভব অনুভুতি জীবন ভয় পাপ ভুল পৃথিবী আচরন ভাবাদর্শ অনুভূতি আদেশ

দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না

- রুদ্র গোস্বামী
প্রেম দুঃখ মানুষ ভালোবাসি ভালোবাসা প্রেমিক আত্নবিশ্বাস ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র একাকিত্ব প্রেরণা একতা

উত্তর খুঁজলে দেখা যাবে, এই অস্তিত্ব মানব অস্তিত্বেরই চূড়ান্ত বিজয়। তখনই একমাত্র ঈশ্বরের মনকে জানব আমরা

- স্টিফেন হকিং
স্টিফেন হকিং
বিজ্ঞান মানুষ মানবতা বিজয় অস্তিত্ব বিজয়ী

২১ বছর বয়সেই আমার প্রত্যাশা কমে শূন্যে পৌঁছায়। এরপর থেকে সবকিছু বোনাসে রূপ নিয়েছে

- স্টিফেন হকিং
স্টিফেন হকিং
বিজ্ঞান মানুষ মানবতা বয়স শূণ্য

আমার লক্ষ্য অতি সাধারণ। মহাবিশ্বের একটি পরিপূর্ণ বোঝাপড়াই আমার লক্ষ্য। এর বিদ্যমান প্রকরণ ও এর কারণ এবং এর অস্তিত্বই এখানে মুখ্য প্রশ্ন

- স্টিফেন হকিং
স্টিফেন হকিং
বিজ্ঞান মানুষ মানবতা অস্তিত্ব মহাবিশ্ব আকাশ আকাঙ্ক্ষা

আমার খ্যাতির বিপত্তিটি হচ্ছে, পরিচয় গোপন রেখে বিশ্বের কোথাও যাওয়া সম্ভব নয়। পরচুলা কিংবা কালো চশমা পরাটা আমার জন্য যথেষ্ট নয়। হুইলচেয়ারই সব ফাঁস করে দেয়

- স্টিফেন হকিং
স্টিফেন হকিং
বিজ্ঞান মানুষ মানবতা মহামানব অস্তিত্ব মহাবিশ্ব

অসম্পূর্ণতা ছাড়া তোমার, আমার কারও অস্তিত্বই থাকত না

- স্টিফেন হকিং
স্টিফেন হকিং
বিজ্ঞান মানুষ মানবতা মহামানব অস্তিত্ব মহাবিশ্ব

আমি মনে করি, একটি বিপর্যয় হবে। সম্ভবত বহিরাগতরা হবে আমাদের চেয়ে অনেক বেশি অগ্রসর। এই গ্রহেই একই প্রজাতির হলেও অগ্রসর গোষ্ঠীর সঙ্গে পশ্চাৎপদ গোষ্ঠীর সাক্ষাতের ইতিহাসটা খুব একটা সুখকর হয়নি। আমি মনে করি, সতর্ক হওয়া উচিত আমাদের

- স্টিফেন হকিং
স্টিফেন হকিং
বিজ্ঞান মানুষ মানবতা অস্তিত্ব মহাবিশ্ব প্রজাতি

কৃত্রিম বুদ্ধিমত্তার আদিম রূপ ইতিমধ্যেই আমাদের হাতে আছে, যা খুব প্রয়োজনীয় বলে নিজেকে প্রমাণ করেছেন। তবে আমি মনে করি, কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্ণাঙ্গ বিকাশ মানবজাতির অস্তিত্বের জন্যই হুমকির কারণ হবে

- স্টিফেন হকিং
স্টিফেন হকিং
বিজ্ঞান বুদ্ধিজীবী মানুষ মানবতা মহামানব পৃথিবী অস্তিত্ব মহাবিশ্ব

এখনতো চারিদিকে রুচির দুর্ভিক্ষ! একটা স্বাধীন দেশে সুচিন্তা আর সুরুচির দুর্ভিক্ষ! এই দুর্ভিক্ষের কোন ছবি হয়না।

- জয়নুল আবেদিন
জয়নুল আবেদিন
দেশপ্রেম মানুষ স্বাধীনতা দেশ মানবতা রুচি দেশবাসী দুর্নীতি স্বাধীন

যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশী হলেও, সে একজনও যদি হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেবো

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
দেশপ্রেম উপদেশ মানুষ দেশ জাতি মানবতা ন্যায় বিচার ন্যায় দেশবাসী

একজন বড় শিল্পী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা আমার ছিল না, তবে আমি সর্বদা অন্য মানুষের মতো একজন মানুষ হতে চেয়েছিলাম এবং আমি সর্বদা একজন সাধারণ হিসাবে মানুষের সমাজে বাঁচার চেষ্টা করেছি।

- জয়নুল আবেদিন
জয়নুল আবেদিন
সমাজ মানুষ শিল্পী উচ্চাকাঙ্ক্ষা

বিক্ষিপ্ত উক্তি

শর্তাবলী